গত প্রায় দু সপ্তাহ ধরে আমার ব্লগ রিসার্চ ব্যস্ত রয়েছে রক্তাক্ত '৭৫
সিরিজ নিয়ে, অধ্যায়টি হচ্ছে ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুথান।
প্রসঙ্গতই এসে পড়ে একাত্তরে খালেদ মোশাররফের ভূমিকা নিয়ে। বলতেই হয়
মুক্তিযুদ্ধে সকল সেক্টর কমান্ডার ও ফোর্স প্রধানদের মধ্যে সবচেয়ে
সেলিব্রিটি ছিলেন খালেদ। বয়সে মেজর শফিউল্লাহ এবং জিয়ার ছোট হলেও গেরিলা
যুদ্ধে তার বুৎপত্তির কারণেই তিনি ছিলেন আলাদা।



